কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোঃ হাবিবুর রহমান। তাঁর যোগদান উপলক্ষে আজ বিকেলে কলেজে আয়োজন করা হয় এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে নবনিযুক্ত অধ্যক্ষকে বরণ করে নেন।
এ সময় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান । তিনি আরো বলেন আল্লাহর অশেষ মেহেরবানী, শুভাকাঙ্খীদের দোয়া ও আশির্বাদে মেহেরপুর সরকারি কলেজ হতে বিমুক্ত হয়ে ভেড়ামারা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলাম। আমি যেন সততা, দক্ষতা, নিষ্ঠা ও সুস্থতার সহিত কলেজ পরিচালনায় ভূমিকা রাখতে পারি সকলের কাছে এই দোয়া কামনা করেন।
নতুন অধ্যক্ষের নেতৃত্বে ভেড়ামারা সরকারি মহিলা কলেজ আরও এগিয়ে যাবে—এটাই সবার প্রত্যাশা ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা