1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

ভূমি অপরাধ আইনের প্রকাশ্য লঙ্ঘন

– সুনামগঞ্জে আবাদি জমির টপসয়েল লুটের মহোৎসব প্রভাবশালী সাজিদ মিয়ার নেতৃত্বে দিন-রাত মাটি কাটলেও নীরব প্রশাসন

reporter অমিত তালুকদার, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় দেশের প্রচলিত “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাদযোগ্য কৃষি জমির উপরি-স্তর (টপসয়েল) কেটে বিক্রির ভয়াবহ উৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী চক্রের প্রধান সাজিদ মিয়ার নেতৃত্বে দিন-রাত এস্কেলেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি খনন করা হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করছে।

সরেজমিনে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই শত শত ট্রলি মাটি কেটে তা বিভিন্ন বসতঘর ও ব্যক্তিগত রাস্তা ভরাটের কাজে সরবরাহ করা হচ্ছে। বিশাল আকৃতির এস্কেলেটর দিয়ে ফসলি জমির বুক চিরে গভীর গর্ত তৈরি করে নির্বিচারে মাটি তোলা হচ্ছে। এতে জমির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা।

প্রচলিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন একটি দণ্ডনীয় অপরাধ। এ অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবীণ কৃষক আক্ষেপ করে বলেন, “বাপ-দাদার আমলের জমি চোখের সামনে শ্মশানে পরিণত হচ্ছে। বাধা দিতে গেলে উল্টো হুমকি দেওয়া হয়।”

কৃষকদের অভিযোগ, টপসয়েলেই ফসলের প্রধান পুষ্টিগুণ ও জৈব উপাদান থাকে। এই স্তর কেটে নেওয়ায় আগামী কয়েক বছর ওই জমিতে কোনো ফলন পাওয়া যাবে না। রাস্তাঘাটও ক্ষতিগ্রস্থ শুধু আবাদি জমিই নয়, মাটি পরিবহনে ব্যবহৃত ভারী ড্রাম ট্রাকের লাগাতার চলাচলে এলাকার কাঁচা ও পাকা রাস্তাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে।

মাটি কাটার বৈধতা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সাজিদ মিয়া চরম দাম্ভিকতা প্রদর্শন করে সাংবাদিকদের বলেন, মাটি কাটতে আমাদের কোনো অনুমতি লাগে না। আমাদের অনেক পুলিশ ও আর্মি পরিচিত আছে তারা আমাদের লোক। রাষ্ট্রীয় বাহিনীর নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

তথ্য সংগ্রহের সময় সাজিদ মিয়ার অনুসারীরা সংবাদকর্মীদের ওপর চড়াও হয়ে পেশাগত কাজে বাধা দেন। পাশাপাশি ঘটনার দৃষ্টি ভিন্ন খাতে নিতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ সাজানো ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়। সচেতন মহলের মতে, এটি মূলত অবৈধ কার্যক্রম আড়াল করার কৌশল।

কৃষি কর্মকর্তারা জানান, একটি জমির টপসয়েল তৈরি হতে কয়েক দশক সময় লাগে। একবার এই স্তর কেটে ফেললে ওই জমির উৎপাদন ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। জামালগঞ্জের এই খাদ্যভাণ্ডার রক্ষা করতে হলে অবিলম্বে অভিযান জরুরি।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকীন নূরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, সাজিদ মিয়ার মতো ভূমিদস্যুরা যদি আইনের ধরাছোঁয়ার বাইরে থাকে, তবে অচিরেই এই অঞ্চলে আবাদি জমি বিলুপ্ত হয়ে যাবে। তারা অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ এবং নতুন আইন অনুযায়ী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com