ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজের জমি থেকে নাতিকে ঘর উত্তোলন করতে জায়গা দেওয়ায় দাবীকৃত চাঁদা না দেওয়ার জের হিসাবে চাঁদাবাজদের ষড়যন্ত্র মোলক মামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন মোস্তফা শেখ নামের ৬৮বছর বয়সী এক অসহায় বৃদ্ধা।
ষড়যন্ত্রকারী অভিযুক্তরা হলেন— বাশিল গ্রামের মৃত আব্দুল বাছির এর পুত্র মোঃ সাদিক (৫৩),মোঃ সায়েম (৫০),মৃত ছফির উদ্দিনের পুত্র আব্দুল হান্নান (৫৫),আব্দুল জব্বার ওরফে হাটকালার পুত্র রিপন মিয়া।
উপজেলার বাশিল গ্রামের এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।
ভুক্তভোগী অসহায় বৃদ্ধা মোস্তফা উপজেলার বাশিল গ্রামের মরহুম আব্দুল মান্নান শেখ এর পুত্র। বর্তমানে তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মল্লিকবাড়ী গ্রামের বাশিন্দা।
ষড়যন্ত্রের শিকার অসহায় বৃদ্ধা মোস্তফা শেখ তার অভিযোগে জানান- ভালুকা উপজেলার বাশিল গ্রামের ৭৮ দাগে ২০ নং খতিয়ানে তার পৈতৃক ওয়ারিশ সুত্রে পাওয়া সাড়ে ৩১ শতাংশ জমি প্রাপ্ত হন, তিনি নিজে আরও সাড়ে ৩শতাংশ জমি ক্রয় করে মোট ৩৪ শতাংশ জমির মালিক হন। সেই জমি রেখে তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মল্লিকবাড়ী গ্রামে জমি ক্রয় করে সেখানে বাড়ী নির্মাণ করে থাকেন। বাশিল গ্রামে থাকা তার ৩৪ শতাংশ জমির মাঝে ১০ শতাংশ জমি তার জন্মস্থান বাড়ীর অংশের জায়গা, সেই ১০ শতাংশ জমি থেকে তার মেয়ের ঘরের নাতি আশহা রহমান মিতিকে বাড়ী করার জন্য সাবকবলা মুলে দিয়ে দেন। নানার নিকট থেকে ক্রয়সুত্রে পাওয়া ৪ শতাংশ জমিতে বাড়ী নির্মান করছে নাতি আশহা রহমান মিতি। যার কাজ নির্মাণাধীন রয়েছে। আশহা রহমান মিতি যেনো সেখানে বাড়ী নির্মাণ করতে না পারে সেই উদ্দেশ্যে নানান ষড়যন্ত্র আর বাধা প্রদান করে অভিযুক্ত মোঃ সাদিক (৫৩),মোঃ সায়েম (৫০), আব্দুল হান্নান (৫৫), রিপন মিয়া। বৃদ্ধা মোস্তফার অভিযোগ অভিযুক্তরা তার নিকট ৫লক্ষ টাকা চাঁদা দাবি করলে তিনি চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা নির্মাণাধীন বাড়ীর জমিটিকে অভিযুক্ত সাদিক ও সায়েম তাদের নিজস্ব বলে দাবী করে জমিটি জোড় পূর্বক দখলে নিতে জমির চার পাশের সীমানায় খুটি গেড়ে দখলে নেওয়ার চেষ্টা করে। বৃদ্ধা মোস্তফা তাদের কে বাধা দিতে গেলে তারা আরো প্রায় ৫০-৬০ জনের একটা বিশাল বাহিনী নিয়ে গত ২৭ জুন বিকাল সাড়ে ৩টায় মোস্তফা শেখ এর উপর হামলা চালায়, এসময় দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করলে বৃদ্ধা মোস্তফা মারাত্মক ভাবে আহত হয়।পরে বৃদ্ধার নাতি আশহা রহমান মিতি৯৯৯নাম্বারে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তার আত্মীয় স্বজনদেরকে হাসপাতালে ভর্তি করতে বললে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পর আইনের আশ্রয় নিয়ে তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি নিলে অভিযুক্তরা বিষয়টি আপোষ মিমাংসার দোহাই দিয়ে বৃদ্ধা মোস্তফাকে মামলা দায়েরে বাধা প্রদান করে সমাধানের কথা বলে উল্টো তারা বৃদ্ধা মোস্তফার নামে মামলা দায়ের করে। মামলাটিকে একটা গভীর ষড়যন্ত্র বলে দাবী করেছে বৃদ্ধা মোস্তফা ও তার পরিবার।
বৃদ্ধা মোস্তফার নাতির নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হলো, বাড়ীর এড়িয়াতে থাকা বিভিন্ন প্রজাতির ৩০-৪০ গাছের কর্তন করার পরও কিভাবে সেই অভিযুক্তরা একজন বৃদ্ধার নামে এভাবে ষড়যন্ত্র করে তার নামে মামলা দায়ের করে এনিয়ে চলছে তীব্র সমালোচনা।
ভুক্তভোগী মোস্তফা শেখ আক্ষেপ করে বলেন, আমার পৈতৃক সুত্রে পাওয়া নিজ জমি থেকে আমি আমার নাতিকে বাড়ী নির্মাণ করার জন্য জায়গা দিয়েছি,আমার নাতির নির্মাণাধীন বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর এড়িয়াতে থাকা গাছপালা কাটলো, চাঁদা দাবী করলো, আমার উপর হামলা করে আমাকেও মারধর করে আবার আমাকেই মামলার আসামী করা হলো এটা কেমন আইন। এমন পরিস্থিতিতে ন্যায় বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগী মোস্তফা শেখ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা