নড়াইল সদর উপজেলার আর.বি.এফ.এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মৃত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ^াসের স্বাক্ষর জাল করে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগে সদর আমলী আদালতে মামলা দায়ের হয়েছে।মামলার বাদী হয়েছেন ওই স্কুলের সহকারি শিক্ষক এম,এম জিয়াউল হক।এ মামলায় আসামী করা হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিকদার তোফায়েল আহমেদ,সহকারি প্রধান শিক্ষক নওরিন কবির, সহকারি শিক্ষক মো: আজিজুর রহমান,অফিস সহকারি শরীফ আব্দুল বাকী এবং ভবানীপুরের বাসিন্দা শরীফ তোকরুল হোসেন ও শরীফ রেফায়েত হোসেন।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে, উল্লেখিত আসামীরা দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের সাথে জড়িত।২০১৩ সালের ১৫ নভেম্বরের বিজ্ঞপ্তির আলোকে ২০১৪ সালে এক সাথে সুমনা পারভীর, অসিত কুমার রায় ও আজিজুর রহমানের নিয়োগ প্রদান করা হয়।পরবর্তীতে শিক্ষক আজিজুর রহমান বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে অনৈতিক কাজে জড়িত হয়ে তা ফোনে ধারন করে বø্যাক মেইলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ওই শিক্ষকের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়ের হয় এবং সাজাপ্রাপ্ত হন।পরে ওই শিক্ষক বলেন, এমপিওভূক্ত না হওয়ায় চাকুরি ছেড়ে দিয়েছি।ওই ঘটনার পর ২০১৫ সালের ১৬ ও ১৭ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তির কপি পেষ্ট করে জালিয়াতির মাধ্যমে ২০২৩ সালে নিয়োগ প্রদান করা হয়।২০১৫ সালের ১৯ ডিসেম্বর তারিখ উল্লেখ পূর্বক মৃত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ^াসের স্বাক্ষর জাল করে আজিজুর রহমানকে পূনরায় নিয়োগ প্রদান দেখানো হয়।
স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক এম, এম জিয়াউল হক ও অন্যরা সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এসব ঘটনার প্রতিবাদ করলে আসামি আজিজুর রহমান, শরীফ আব্দুল বাকী এবং শরীফ তোকরুল হোসেন প্রধানশিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করে সহকারি শিক্ষক জিয়াউল হককে লাঞ্চিত ও সভা থেকে ধাক্কা দিয়ে বের করে দেন এবং খুন জখমের হুমকি দেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা