ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে জেলার সরকারি ট্রেজারির ভেরিফিকেশন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ট্রেজারিতে সংরক্ষিত নগদ অর্থ, মূল্যবান সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন রেজিস্টার সরকারি বিধি-বিধান অনুযায়ী যাচাই-বাছাই করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ট্রেজারির নিরাপত্তা ব্যবস্থা, হিসাব সংরক্ষণ পদ্ধতি এবং সরকারি আর্থিক সম্পদ ব্যবস্থাপনার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি অর্থ ও মূল্যবান সম্পদ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি সম্পদ সুরক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের ভেরিফিকেশন সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা