1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : বোয়ালখালী জামায়াতের আমির ডা.খোরশেদ আলম বলেছেন,  সবাইকে নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। কে কোন ধর্মের মতের মানুষ তা বড় বিষয় নয়, বড় কথা হলো আমরা বাঙালি।

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে অপরিসীম ভূমিকা রাখেন সাংবাদিকরা। বিগত দীর্ঘ সময় ধরে উন্মুক্তভাবে জামায়াত ইসলামী সাংবাদিকদের সাথে কাজ করতে পারেনি। আমরা আপনাদের সাথে আছি। আপনারা সমাজের দোষত্রুটি তুলে ধরেন এবং পরামর্শ দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. আবু নাছের, বায়তুলমাল সম্পাদক আবদুল মান্নান,  জামায়াত নেতা মো.জাহাঙ্গীর আলম, সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু, সাংবাদিক মো.মুজাহিদুল ইসলাম, অধীর বড়ুয়া, শাহীনুর কিবরিয়া মাসুদ, আবুল ফজল বাবুল, মো.ইয়াছিন চৌধুরী, এডভোকেট সেলিম চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের ও সিরাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com