1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বোয়ালখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ

বোয়ালখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৩টায় পৌরসভার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২ টি পর্বে ৪টি বিদ্যালয় অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় এ টুর্নামেন্টের ১ম পর্যায়ে  গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। ২য় পর্যায়ে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-১ পরাজিত করে চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ উম্মে সালমা। এসময় বোয়ালখালী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিক্ষক কামরুল হাসান, এস এম আলী আকবর, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবলু, হেলাল উদ্দিন টিপু, ফজলুল কবির সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে। ২৮ জুন প্রথম পর্বের খেলা শেষে ২৯ জুন সেমি ফাইনাল ও ৩০ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com