1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে খেলার মাঠে রান গণনা নিয়ে সিনিয়র জুনিয়রের মারামারি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান ঠাকুরগাঁওয়ের রুহিয়া অঞ্চলে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত চাষিরা সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেন এর সাথে সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফটিকছড়িতে বিশেষ মাদক বিরোধী অভিযান: গাঁজাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড জাতীয় ছাত্রশক্তির পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দুবাই অটো ভিসা বাতিল: ঢাকায় প্রবাসীদের শান্তিপূর্ণ সমাবেশ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ অনিয়মের প্রতিবেদন প্রকাশের পরই মামলা, দুই সাংবাদিকের পাশে সাংবাদিক সমাজ মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ চাঁনপুরের বারেক নামে এক যুবক গ্রেপ্তার

বোয়ালখালীতে খেলার মাঠে রান গণনা নিয়ে সিনিয়র জুনিয়রের মারামারি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ
বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি :  চট্টগ্রাম বোয়ালখালীতে খেলার মাঠে রান গণনা নিয়ে সিনিয়র জুনিয়রদের মারামারিতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
 ২৪/১১/২০২৪  দুপুর ২টার দিকে উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজ মাঠে ক্রিকেট খেলার সময় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো.ফয়সাল (১৭),  অনার্স দ্বিতীয় বর্ষের মো.সাকিব (২৩) ও অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান (২৩)। এর মধ্যে দুই শিক্ষার্থী উপজেলা হাসপাতালে ও শিক্ষার্থী রায়হান স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কলেজের ইনকোর্স পরীক্ষা শেষে সিনিয়র-জুনিয়রে ভাগ হয়ে ক্রিকেট খেলছিলো শিক্ষার্থীরা। ৭ ওভারের এ খেলায় জুনিয়ররা ৮৪ রানের টার্গেট দেয় সিনিয়রদের। সিনিয়ররা ৫ ওভার ৫ বলে ৭০ রান গুণলেও জুনিয়ররা তা ৬৮ রান হবে বলে প্রতিবাদ করে। এনিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা জানান, আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত শিক্ষার্থী ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com