1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে খামারের কর্মচারীদের বেঁধে নগদ টাকাসহ গরু লুট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বোয়ালখালীতে খামারের কর্মচারীদের বেঁধে নগদ টাকাসহ গরু লুট

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : খামারের চারজন কর্মচারীর হাত-পা ও চোখ বেঁধে নগদ টাকাসহ খামারের ২টি গরু লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। বুধবার (২ অক্টোবর) ভোর ৩টার দিকে  চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী আবুল বশরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

খামারের মালিক আবু নাঈম মো.মুছা বলেন, ভোর ৩টার দিকে সীমানা প্রাচীর টপকে ডাকাতদলের কয়েকজন সদস্য ভেতরে বাড়িতে প্রবেশ করে ফটকে তালা ভেঙে ফেলে। এরপর তারা মাইক্রোবাস নিয়ে বাড়ির আঙিনায় চলে আসে। তারা বাড়ির চার কর্মচারী মো. রিপন, আজম, সোহেল ও নাছিরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে মেঝেতে ফেলে রাখে। এসময় ডাকাতদল তাদের বেধড়ক পিটিয়েছে।

তিনি জানান, ডাকাতদল ঘরে রক্ষিত কর্মচারীদের বেতনসহ রাইস মিলের আয়ের নগদ ৬৫ হাজার টাকা এবং খামারের ১টি গাভী ও ১ ষাঁড় নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এছাড়া ডাকাতদল ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কর্মচারী রিপন বলেন ডাকাতদলের সদস্যদের হাতে আগ্নেয় অস্ত্র ছিলো। পরনে ছিলো আনসারের পোশাক। কয়েকজনের মুখ বাঁধা ছিলো। ভেতরে আনুমানিক ১৬ থেকে ১৭ জন প্রবেশ করে। তারা মাইক্রোবাস নিয়ে এসেছিলো। কর্মচারীদের মোবাইল ও একটি এয়ারগান তারা নিয়ে গেলেও তা বাড়ির আঙিনায় ফেলে রেখে গেছে। সেখানে এক রাউন্ড  তাজা কার্তুজ পাওয়া গেছে।

স্থানীয় ইউপি সদস্য শিমুল শীল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটি দুর্ধর্ষ ডাকাতি। ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে  ডাকাতদলের সংখ্যাটা নেহাত কম ছিলো না।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, দুইতিনজন লোকে টাকা নিয়ে গেছে বলে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দেখবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com