1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বুড়িমারী এক্সপ্রেস’ বুড়িমারী থেকে চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বুড়িমারী এক্সপ্রেস’ বুড়িমারী থেকে চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা রেল স্টেশনে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে চলাচলের দাবিতে হাতীবান্ধা সচেতন জনগণের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) দুপুর আড়াইটা সময় হাতীবান্ধা রেলস্টেশনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, লালমনিহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’।

উদ্বোধনের ৭ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করছে না। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। অত্র এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, হাতীবান্ধা উপজেলার বুড়িমারী রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করবে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেল স্টেশন থেকে ছেড়ে যায় না। হাতীবান্ধা,পাটগ্রাম ও বুড়িমারী মানুষের দাবি খুব দ্রুত বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচল করবে।

আন্দোলনরত অবস্থায় সচেতন নাগরিকের অবস্থান কর্মসূচিতে লালমনিহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক মো. আ: সালাম আশ্বাস দেন য়ে, আগামী তিন মাসের মধ্যে বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে সরাসরি চালু করা হবে।
অবস্থান কর্মসূচিতে সচেতন জনগণের পক্ষের আহ্বায়ক ফিরোজ হোসেনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমরেড শওকত হোসেন, সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেন,সাংবাদিক আসাদুজ্জামান সাজু, প্রভাষক ফারুক হোসেন, চঞ্চল পাটোয়ারী ও আব্দুর রাজ্জাক সবুজ . ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাওহীদ ইসলাম, নুর-ইসলাম তরন, সাঈদ আল শিহাব প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ফারুক হোসেন নিশাত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com