1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিয়ানীবাজারে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই দুটি টিলা কেটে সাবাড় ভূমিধস ও প্রাণহানির আশঙ্কা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

বিয়ানীবাজারে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই দুটি টিলা কেটে সাবাড় ভূমিধস ও প্রাণহানির আশঙ্কা

reporter বিয়ানীবাজার প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর পাড়িয়াবহর গ্রামে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই সরকারি টিলা কেটে সাবাড় করার গুরুতর অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরদারির অভাবে সরকারি ১/১ খতিয়ানের ৪৯৪ দাগভুক্ত ভূমি থেকে অন্তত ২০ ফুট গভীরতা পর্যন্ত টিলা কাটা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, টিলার মাটি ট্রাক্টরে করে বহন করার সময় কাঁচা ও পাকা রাস্তায় পড়ে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। অভিযোগ রয়েছে, সিলেট জেলা প্রশাসনের খতিয়ানভুক্ত বাড়ির টিলা কেটে মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে। গ্রামের মৃত সজ্জাদ আলীর পুত্র মাসুম আহমদ ও মৃত রস্তম আলী খাঁনের পুত্র মাসুক খাঁন এসব মাটি ক্রয় করছেন বলে জানা গেছে।
এছাড়াও সরকারি ১/১ খতিয়ানের ৪৯৪ দাগভুক্ত ভূমির মাটি কেটে গ্রামের গোয়ালবাড়ির রেকর্ডীয় মালিকানাধীন পারিবারিক নিজ ব্যক্তিগত রাস্তা বেদখল করে ভরাট করার অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসীদের অভিযোগ, একটি ভূমিদস্যু ও জালিয়াত চক্র গত এক মাস ধরে অবৈধভাবে টিলা কেটে পরিবেশ দূষণ করে আসছে। বিষয়টি একাধিকবার বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হলে সাময়িকভাবে কাজ বন্ধ থাকলেও পরে আবারও অবৈধভাবে মাটি কাটা শুরু হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অবৈধ টিলা কাটার পাশেই ১১ নং লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনের বাড়ি অবস্থিত। তবে রহস্যজনক কারণে তিনি এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনাটি পুনরায় মোবাইল ফোনে প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে যে কোনো সময় গ্রামে ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে প্রাণহানির ঝুঁকিও রয়েছে।
এদিকে, গ্রামের শফাত আলী পুএ দেলওয়ার প্রায় এক বছর আগে তার বসতবাড়ির টিলা থেকে ৩০ ফুট মাটি কেটে বিক্রি করলেও তার বিরুদ্ধেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের মতে, এ ধরনের শাস্তিহীনতার কারণেই অন্যরা টিলা কাটতে আরও সাহস পাচ্ছে।
পরিবেশ সচেতন এলাকাবাসী অবিলম্বে অবৈধ টিলা কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com