1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্বনাথে হাজী মহরম চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে ৩শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

বিশ্বনাথে হাজী মহরম চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে ৩শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

reporter মো: আশিকুর রহমান রানা, সিলেট
calendar প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

আসন্ন মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে স্থানীয় তিনশত পরিবারের মধ্যে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের দোহাল মাদরাসা বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সভাপতি হাজী মহরম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও ৪নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ, যুক্তরাজ্য প্রবাসী আছকির আলী, অত্র ওয়ার্ডের মেম্বার জামাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকার আর্তমানবতার সেবায় এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন দীর্ঘ দিন ধরে এলাকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাহে রমজানে এই খাদ্য সহায়তা সাধারণ মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে। আগামীতেও এই ট্রাস্টের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com