1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্বনাথে প্রবাসী আব্দুল মজিদ’র উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

বিশ্বনাথে প্রবাসী আব্দুল মজিদ’র উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

reporter মোঃ আশিকুর রহমান রানা (সিলেট জেলা প্রতিনিধি)
calendar প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নরসীমপুর গ্রামে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্যোক্তার নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও ৪নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সভাপতি হাজী মহরম আলী, যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম আলী, বিএনপি নেতা আলকাছ আলী, আব্দুল মোমিন, আব্দুস সোবহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার আর্তমানবতার সেবায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। আব্দুল মজিদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে রমজানের এই উপহার সাধারণ মানুষের মনে প্রশান্তি দেবে। সমাজের সামর্থ্যবান ও প্রবাসীদের এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত যাতে রমজানে কেউ অনাহারে না থাকে।

বক্তারা আরও বলেন, এই ধরনের সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com