শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে পূজার পূর্বে সনাতন ধর্মালম্বীদের সাথে বিরলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, সদস্য সচিব মনোজ কুমার রায় ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভুবন মহন্ত, যুগ্ম আহ্বায়ক বিজয় চন্দ্র রায়, অশোক চক্রবর্তী, হিমেল, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন চক্রবর্তীসহ উপজেলার ১২ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভার সকল দূর্গা পূজামণ্ডপ এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিভিন্ন পূজা মন্ডপের রাস্তা সংষ্কার, পুরোহিতগণের সম্মানী ও নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হলে তিনি সেগুলো মনযোগসহকারে শুনেন এবং সমস্যাগুলো সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যাক্ত করেন। এছাড়াও বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাস্ট এর সহযোগিতায় ব্রাহ্মণগণের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে অবগত করেন। আসন্ন উৎসব সর্বজনীন করার লক্ষ্যে একে অপরের অব্যাহত সহযোগিতা কমানা করে সভাটি সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা