বিরল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল আনুমানিক ০৫.২০ টায় উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামের মোঃ আজিজুল ইসলাম এর ছেলে রাব্বি ইসলাম (২১)-কে স্থানীয় রুনিয়া কবরস্থান সংলগ্ন বাগানের একটি আম গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান একই গ্রামের মোঃ শাহজাহান আলী এর ছেলে মোঃ সবুজ আলী।
ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সবুজ চিৎকার করলে স্থানীয় অন্যান্য লোকজন ঘটনাস্থলে এসে রাব্বি ইসলামকে গাছ থেকে নীচে নামিয়ে দেখে যে সে মৃত্যুবরণ করেছে।
থানা পুলিশে সংবাদ প্রদান করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। দুপুরে এরিপোর্ট লেখাকালীন পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা