বরিশাল নগরীর বিবির পুকুর পাড় এলাকায় ভাসমান পথশিশু ও অসহায় দুস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণের এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সম্পন্ন হয়েছে। গত ১৯ জুন বরিশাল নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন হোটেল কাজলে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সংগঠনের আজীবন সদস্য এবং ‘দৈনিক আলোকিত বরিশাল’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস আলাল মিয়ার সৌজন্যে এই চমৎকার আয়োজনটি সম্পন্ন করে সামাজিক সংগঠন ‘পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থা’।
অনুষ্ঠানে দুস্থ ও পথশিশুদের মাঝে দুপুরের খাবার হিসেবে গরম ভুনা খিচুড়ি পরিবেশন করা হয়। শুধু মূল খাবারই নয়, জ্যৈষ্ঠের এই মধুমাসে শিশুদের জন্য বিশেষ চমক হিসেবে ছিল রসালো ফল আম ও কাঁঠাল। দুপুরের তপ্ত রোদে পেটভরে পুষ্টিকর খাবার আর সাধের ফল পেয়ে খুদে শিশুরা আনন্দে মেতে ওঠে। খাবার পেয়ে তাদের মুখের চওড়া হাসি এবং উল্লাস উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
এ সময় উপস্থিত থেকে শিশুদের খাবার তুলে দেন পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক এস এম নওরোজ হীরা। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সুমন, মোহাম্মদ জাকির হোসেন, সাংবাদিক ও আইনজীবী এডভোকেট বিল্লাল হোসেন এবং সাংবাদিক নাসির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, তৃণমূলের অবহেলিত ও সুবিধাঝঞ্চিত শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোর লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও সমাজের এই অসহায় মানুষদের পাশে ‘পরানের বরিশাল’য় পরিবার এভাবেই নানা মানবিক কল্যাণময়কাজ করে থাকে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা