1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিদ্যুৎস্পৃষ্টে বোয়ালখালীতে এক ট্রাক চালকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বিদ্যুৎস্পৃষ্টে বোয়ালখালীতে এক ট্রাক চালকের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ

বোয়ালখালী (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাক বোঝাই মালামালের সাথে আটকে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. রফিক (৫৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

মো. রফিক রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো.মহিউদ্দিনের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার (৮ জুন) সকাল ৬টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, সকাল ৭টার দিকে রফিক নামের এক ট্রাক চালককে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে স্থানীয় লোকজন মৃত অবস্থায় হাসপাতালে এনেছেন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের উপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১৪-১০৭৯) মালামাল আটকে গিয়েছিলো। এসময় ট্রাক চালক তা সরিয়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এঘটনায় পুলিশ ঘটনা পরিদর্শন করে ট্রাকটি হেফাজতে নিয়েছে।

থানার উপপরিদর্শক এসআই আবু মুসা জানিয়েছেন খবর পেয়ে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং মালামালসহ ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com