জুলাই-আগস্ট মাসজুড়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিতে মাধবদী থানা শ্রমিকদলের বিশাল অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালিকে সফল করার লক্ষ্যে মাধবদী থানা শ্রমিকদল সভাপতি আব্দুল লতিফ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল র্যালিতে যোগ দেয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালি প্রাঙ্গণে এসে মিলিত হয়।
এ সময় শ্রমিকদলের নেতাকর্মীরা বলেন, “শহীদদের আত্মত্যাগ স্মরণ করে আমরা নতুন শপথ গ্রহণ করেছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শ্রমিকদল রাজপথে সক্রিয় ভূমিকা রেখে যাবে।”
র্যালিতে মাধবদী থানা শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং পরবর্তী কর্মসূচির প্রতি সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা