সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোজাহিদ আলীর রূহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বিকেলে বিশ্বনাথ উপজেলা পার্টি অফিসে উপজেলার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আয়োজন করা হয়। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্থ্যতা এবং জননেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা মাওলানা আশরাফ আলী।
সভায় মরহুম মোজাহিদ আলীর রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এসময় বক্তারা বলেন, তিনি শুধু দলের নয়, এলাকার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিলেন অগ্রণী ভূমিকার অধিকারী। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান রানার সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ববর্তি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, সাইদ আহমদ, নুরুজ্জামান জামান, আব্দুল মমিন, রায়হান আহমদ, সদস্য কবি এসপি সেবু, দিলাল আহমদ, হেলাল আহমদ,সাইফুল আলী,আব্দুল হামিদ,অলংকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুর রহমান আতিক, লামাকাজি ইউনিয়নের সদস্য সচিব আবুল কালাম মেম্বার, খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস সচিব গোলাম আকবর, রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজন খান, দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের টিম লিডার নাজমুল ইসলাম খান, সোহল মিয়া, রাকিব আলী, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক খোকন, আবু তাহের সেবুল, সুমন উল্লা ফাহিম, নিজাম উদ্দিন, লায়েছ আহমদ, আবুল মিয়া। এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা