1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বরগুনায় ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার নাগরপুরে ৪টি স্কুলে নতুন ভবন উদ্বোধন করলেন এমপি লাভলু ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যুৎ লোডশেডিং ব্যাপক, দুর্ভোগে জনজীবন সেলুন – পার্লারে অসচেতনতা হেপাটাইটিসের বড় ঝুঁকি

বরগুনায় ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

reporter ​মতিউর রহমান, বরগুনা 
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

বরগুনা জেলাজুড়ে তীব্র গরমের পাশাপাশি দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ—সর্বত্রই এখন বিদ্যুতের লুকোচুরি খেলা চলছে। দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বরগুনার জনজীবন চরমভাবে বিপর্যস্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অনেক কম থাকায় জেলার বিভিন্ন উপজেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে তীব্র গরমের এই সময়ে ঘন ঘন- লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন শিশু ও বয়স্করা। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা গরমে ফ্যান- বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্থানীয় ছোট-বড় কলকারখানা, দোকানপাট ও দাপ্তরিক কাজ। শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বরগুনায় আজ সচেতন নাগরিকের পক্ষ থেকে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন।
​ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, দ্রুত এই অসহনীয় লোডশেডিংয়ের হাত থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com