1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়া শিবগঞ্জ মৎস্য সপ্তাহ পালিত। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুর (৪২ বিজিবি) ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে মদ আটক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজার বড় ভাইয়ের মৃত্যুতে বিএমএসএফ ছাতক উপজেলা শাখার গভীর শোক প্রকাশ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পলিথিন ব্যবহার বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি কাশিয়ানীতে স্কুল শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা বাঁশখালীতে ৭৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ১ মাদক কারবারি গ্রেফতার পারিবারিক কলহ ও জমি নিয়ে বিরোধ, বোয়ালখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন

বগুড়া শিবগঞ্জ মৎস্য সপ্তাহ পালিত।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৪, ১:৫৯ অপরাহ্ণ

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’এই শ্লোগান নিয়ে বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।
বুধবার ( ৩১ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি আক্তার টুম্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এ বি এম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, মৎস্য চাষি রবিউল ইসলাম, সাইফুল ইসলাম প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর। আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ৬ জনকে সন্মাননা প্রদান করা হয়।
এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে এবং বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। মৎস্য সপ্তাহের উদ্বোধন শেষে উপজেলা পুকুরে উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার সহ অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com