1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়া এপিবিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার প্রধান আসামি গ্রেফতার হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল

বগুড়া এপিবিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৪, ২:৫৩ অপরাহ্ণ

এস.এম.জয়, বগুড়া: বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন( এপিবিএন) পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ও প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক।

পুলিশের এই কর্মকর্তা জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় অধ্যক্ষ মোস্তফা কামাল নিজেই পদত্যাগ করেছেন।

এ- বিষয়ে অধ্যক্ষের বক্তব্য নিতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সাড়া দেন নি।

এর আগে, সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়। তারা অধ্যক্ষসহ তাঁর বিভিন্ন অপকর্মে সহায়তাকারী শিক্ষকদেরও পদত্যাগ দাবি করেন। পরে অধ্যক্ষ পদত্যাগ করার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com