1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় নারী চিকিৎসকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুর (৪২ বিজিবি) ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে মদ আটক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজার বড় ভাইয়ের মৃত্যুতে বিএমএসএফ ছাতক উপজেলা শাখার গভীর শোক প্রকাশ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পলিথিন ব্যবহার বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি কাশিয়ানীতে স্কুল শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা বাঁশখালীতে ৭৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ১ মাদক কারবারি গ্রেফতার পারিবারিক কলহ ও জমি নিয়ে বিরোধ, বোয়ালখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন

বগুড়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় নারী চিকিৎসকের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ

এস.এম.জয় বগুড়া : বগুড়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা: রোমানা শারমিন রুম্মা (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নিজ বাড়িতে আনা হয়।

এর আগে বৃহষ্পতিবার (২০ জুন) রাত ১১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্মার মৃত্যু হয়।

তিনি বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত আব্দুল কাউয়ুমের মেয়ে ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা। বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলামের স্ত্রী।

জানা যায়, ১৯শে জুন রাতে পরিবারের সবার অজান্তে চিকিৎসক রোমানা নিজ শয়ন ঘরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। তার চিকিৎসার জন্য প্রথমে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২০শে জুন) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে রোমানাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানা পুলিশের ওসি জানান, এ ঘটনায় পরিবারের অভিযোগ অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com