২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের স্মৃতিবিজড়িত গৌরবময় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র্যালি, আলোচনা সভা ও জুলাইয়ে নিহত-আহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জুলাই ঐক্য বকশীগঞ্জের ব্যানারে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়।র্যালি শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।
গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিল।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা