1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফ্যানের গায়ে একই লোগো, পার্থক্য শুধু একটি অক্ষর! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

ফ্যানের গায়ে একই লোগো, পার্থক্য শুধু একটি অক্ষর!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ

রনি পারভেজ : চট্টগ্রামের চান্দগাঁওয়ে ‘ওয়ালটন’ নামে নন ব্র্যান্ডের একটি ফ্যান ওয়ালটনের পণ্য বলে বিক্রি করায় বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্সকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। মঙ্গলবার (৪ জুন) চান্দগাঁও বেপারিপাড়ার ফেদাখান সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অভিযোগের ভিত্তিতে ‘ওয়াটন’ নামে একটি নন ব্র্যান্ডের পণ্য ‘ওয়ালটন’ বলে ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। জেনে-শুনে নকল পণ্য বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

এই নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও খুঁজে বের করা হবে। দোকানের ম্যানেজার রহিম বলেন, আমরা ওয়ালটন বলে বিক্রি করিনি। ওই ক্রেতা শুনতে ভুল করেছে। ওয়াটনের পণ্য ওয়াটন বলেই বিক্রি করেছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com