ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার বিকালে ফুলপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান ফারুক, কৃষি অফিসার ফারুক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সিরাজুল হক, যুগ্ম আহবায়ক আমজাদ সরকার, উপজেলা জামায়াতের আমির প্রফেসর গোলাম কিবরিয়া, ফুলপুর -- তারাকান্দা সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মাহবুব আলম মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক সহ উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তর এর কর্মাকর্তা বৃন্দ রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিশুশ্রম বন্ধের ব্যাপারে সমাজের বৃত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি বলেন ১৬ বছরের কম বয়সী ছেলে মেয়েরাই শিশু ২০০৬ সালের শ্রম আইনের ২৮৬ ধারায় বলা হয়েছে কোন অভিভাবক যদি যদি তার শিশু সন্তানকে শিশুশ্রমে বাধ্য করে তাহলে তাকে আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা