ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে প্রত্যাশা ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সোহেল এর সভাপতিত্বে মুন্সিরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফাইনাল ম্যাচে শ্রীপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাবাজার একাদশ। প্রতিযোগিতায় রানার্স আপ হয় শ্রীপুর স্পোর্টিং ক্লাব।
খেলার পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন জাপন আহমদ ও ফরহাদ মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ভি.পি ফখরুল আলম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন টিপু এবং দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু চৌধুরী সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হোসেন সোহেল।
বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, কিশোর অপরাধ এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা