1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ফিলিস্তিনে শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মচারী মোস্তফা কামালকে জাল জালিয়াতি ও প্রতারনার দায়ে সাময়িক বরখাস্ত প্যারাডাইস মেডিকেলে চিকিৎসাধীন মাওঃ কাজী মোঃ নূরুল হক দোয়া কামনা ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু দারুল হুদা শিক্ষা পরিবারের বার্ষিক আয়োজন, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও হাফেজদের পাগড়ি প্রদান ফটিকছড়ি ও ভূজপুরে পুলিশের বিশেষ অভিযানে  মাদকসেবী আটক ঠাকুরগাঁওয়ের , হরিপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদ জব্দ সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা উচ্ছেদ আদেশের পরও মেলেনি দখল, রাড্ডার জমি নিয়ে সমমনা সমিতির সংবাদ সম্মেলন ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ ও যৌন উত্তেজক সিরাপ আটক

ফিলিস্তিনে শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ায় বুধবার ইসরাইলের দ্বিতীয় বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে। তারা মঙ্গলবার এ শরণার্থী শিবিরে ব্যাপক বিমান হামলা চালায়। খবর এএফপি’র।

মন্ত্রণালয় জানায়, সেখানে দখলদার বাহিনীর বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক শহীদ ও আহত হয়েছে। এ শিবিরে মঙ্গলবারের বোমা হামলার কথা স্বীকার করার একদিন পর তারা এ হামলা চালায়। সেখানে তাদের হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ এক কমান্ডার।

এএফপি’র ভিডিও ফুটেজে দেখা যায়, সেখানে ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে উদ্ধারকর্মীরা জানান, বুধবারের হামলায় ওই শীর্ষ নেতার পরিবারের সকলেই নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।

ইসরাইলি কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী , ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। এ সময় ২৩০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরাইল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরাইলের হামলায় ৮’৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৩,০০০ এরও বেশি শিশু রয়েছে।

সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com