1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ

আব্দুল কাদের চৌধুরী,ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১০ম গ্রেড আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত মানববন্ধন সফল করার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার থেকে আব্দুল্লাহপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলী শনিবার সকালে ফটিকছড়ি বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সকাল ১১টায় এ মানববন্ধন কর্মসূচী শুরু হয়। সহকারী শিক্ষক জনাব পারভেজ মোশারফ ও জনাব বেলাল উদ্দিন স্যারের সঞ্চালনায় সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জনাব কাউসার উদ্দিন, জনাব, নাসির উদ্দিন, জনাব সোলতানা আক্তার,জনাব হোমায়রা আক্তার, জনাব দিলসাত জাহান, জনাব পারভেজ মোশারফ, জনাব রক্তি বড়ুয়া, জনাব সরোয়ার আলম,জনাব মামুন উদ্দিন, জনাব নুরুল আবছার, জনাব সাজেদুল করিম,জনাব অনুপম ভট্টাচার্য, জনাব মেজবাহ উদ্দিন, জনাব রোকসানা আক্তার, জনাব শফিউল আজম , জনাব জি এম তৌহিদ, জনাব শাহজাহান স্যার, জনাব আজিম উদ্দিন ও জনাব রহিমা আক্তার। বক্তারা ১০ম গ্রেডের যৌক্তিকতা দিয়ে বলেন বিশ্বের মধ্যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের বেতন ও মর্যাদার অবস্থান ৪৫ তম এবং দক্ষিণ এশিয়ায় সপ্তম।বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক সম্মানি ১৭৫০০টাকা আর প্রতিবেশি ভারতে ৩৫০০০ রূপি। স্নাতক ২য় বিভাগ নিয়োগ যোগ্যতায় বিসিএস ক্যাডার থেকে শুরু করে অন্য সবক্ষেত্রে বেতন গ্রেড ১ম থেকে ১০ম। কিন্তু পরিতাপের বিষয় হলো শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক ২য় বিভাগ কিন্তু বেতন গ্রেড ১৩ তম, ৩য় শ্রেণির কর্মচারী।এই লজ্জা কার? সমগ্র বাংলাদেশে ৬৫,৫৬৭ স্কুলের৩,৮৪,৯৬১ জন সহকারী শিক্ষক এখন ১০ম গ্রেড আদায়ের লক্ষ্যে একই প্লাটফর্মে এসেছে। সম্মানিত কনসালটেন্ট কমিটি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড সুপারিশ না করলে, কমিটি কমিটি খেলা চলতে থাকলে কিংবা মাননীয় শিক্ষা উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডের দিকে সুদৃষ্টি না দিলে আগামীতে বাংলাদেশের ৩,৮৪,৯৬১ জন সহকারী শিক্ষক কর্মবিরতি থেকে শুরু করে নিজেদের অধিকার ১০ম গ্রেড আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে লং মার্চ টু ঢাকা কিংবা সচিবালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মাতা-পিতার পর শিক্ষকের স্থান। কিন্তু যাদেরকে বর্ণ থেকে শুরু করে,নাম , রিডিং, যোগ, বিয়োগ গুণ ভাগ শিখিয়েছেন শিক্ষকরা।যাদেরকে উর্ধ্বতন কর্তৃপক্ষ হতে হাতেখড়ি দিয়েছেন যে শিক্ষকরা তারাই নানা যোগ বিয়োগ করে এক কলমের খোঁচায় এখনোও তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রেখেছে তারা।এসব উচ্চ শিক্ষিতদের জন্য দুঃখ ভারাক্রান্ত অশ্রুসজল নয়নে শিক্ষক কেনো রাস্তায় এই লজ্জা কার? জবাব চাই, দিতে হবে।
শিক্ষক কেনো তৃতীয় শ্রেণির কর্মচারী জবাব চাই দিতে হবে দফা এক, দাবী এক ১০ম গ্রেড, ১০ম গ্রেড দাবী মোদের একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই। এভাবে স্লোগানে স্লোগানে আগামীর যেকোন কঠোর কর্মসূচীর প্রস্তুতি নিতে এবং প্রস্তুত থাকার আহবান জানিয়ে সকলের সিনিয়র সহকর্মী সহকারী শিক্ষক জনাব রহিমা আক্তার মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com