1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফজরের নামাজের পড়েই ভোট কেন্দ্রে যান: এম এ মালিক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

ফজরের নামাজের পড়েই ভোট কেন্দ্রে যান: এম এ মালিক

reporter মোঃ আব্দুল কাদির রাজু, সিলেট 
calendar প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট দক্ষিণ সুরমার লালবাজার ইউনিয়নে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক গণসংযোগ ও মতবিনিময় ভোটের দিন প্রসঙ্গে তিনি বলেন, ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন, যেন দুপুরের গরমে কষ্ট না হয়। একটি দিনের কষ্ট ভবিষ্যতের জন্য বড় পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, আমি লন্ডন থেকে দেশে ফিরে এসেছি শুধু দেশের মানুষের সেবা করার জন্য। ইনশাল্লাহ, নির্বাচিত হলে লালবাজার, তেতলি ও দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে কাজ করব। এম এ মালিক এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা ঘরে ঘরে গিয়ে মা-বোন, চাচা-ভাই ও মুরব্বিদের বোঝান—একটি ভুল যেন না হয়। সবাই মিলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দিন।

তিনি আরও বলেন, ঈদের সময় ও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফজরের আগে তাহাজ্জুদ পড়ে মাঠে থেকে ভোটকেন্দ্র পাহারা দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এম এ মালিক বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিকভাবে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিত। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে তিনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।  শেষে এম এ মালিক লালবাজার ইউনিটসহ দক্ষিণ সুরমার সকল নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, লালবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা জাসাস এর আহবায়ক অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদার, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দসহ অসংখ্য ছাত্র জনতা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com