1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত আহত ৬ ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পটিয়ায় হাট মাতাচ্ছে সাড়ে চার লাখ টাকার ‘মেসি’ লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জরাজীর্ণ ভবনে মুখ থুবড়ে পড়েছে বিরল স্থল শুল্ক স্টেশন, নিয়মিত ঝুলছে তালা সেবা ও শৃঙ্খলার নতুন যুগে দিনাজপুর-২: পিনাক চৌধুরীকে মন্ত্রী দেখতে চায় সাধারণ মানুষ বিরলে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরের শ্রেষ্ঠ থানা বিরল: ওসি আল এমরানকে জেলা পুলিশ সুপারের শুভেচ্ছা ফুটপাতে অসহায় মা ও শিশুর রাতযাপন, দেখার কি কেউ নেই উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণ- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ

১৩ আগষ্ট ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত অতুল কেশপ।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com