1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

– মেধাবী শিক্ষার্থীরাই জাতির প্রকৃত সম্পদ- রেজাউল হাসান কয়েস লোদী

reporter মোঃ আশিকুর রহমান রানা, সিলেট 
calendar প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই একটি জাতির প্রকৃত সম্পদ। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে এবং দেশ ও সমাজকে এগিয়ে নেবে। তাই তাদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষা প্রদান করা সময়ের দাবি।
তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ভালো ফলাফলই নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগেই একজন শিক্ষার্থী সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা প্রশংসার দাবিদার।
কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হারুনুর রশীদ হারুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শাকুর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ল’কলেজের প্রিন্সিপাল এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, আরটিসি’র চেয়ারম্যান মোঃ আসাদুল হক আসাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক আহমদ, সহ-সভাপতি শিহাব উদ্দিন, হাজী আলমগীর হোসেন, ফখরুজ্জামান ওয়াসিম, এনামুল হক, আমিরুল ইসলাম, মো. হানিফ আহমদ, তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আহমদ রায়হান, শামীম আহমদ, শাহান আহমদ, মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক এডভোকেট শাহীদ আলী শাহীদ, জাহেদ আহমদ, জেলা সাধারণ সম্পাদক শিপন আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, তুহিন আহমদ, শামিউর রহমান তোহা, আবু তাহের, জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, রাজন খান, শাহপরান থানা কমিটির সভাপতি শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সুবেদ মাহমুদ, রুবেল আহমদ, জুবের আহমদ, শরীফ আহমদ, নুরুল আমিন মেম্বার, ওয়াহিদ, আব্দুল হান্নান, রিপন, মান্নান, জাকির প্রমুখ। অনুষ্ঠানে শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com