1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পুলিশের কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন ভুয়া পরীক্ষার্থী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

পুলিশের কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন ভুয়া পরীক্ষার্থী আটক

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা 
calendar প্রকাশিত: ১৪ মে, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

১৩ মে সকালে শেরপুরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে ০৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ১। মোঃ রাজু আহম্মেদ (২৯), পিতা- নজরুল ইসলাম, মাতা- মোছাঃ দুলী, সাং- কমরগ্রাম, থানা- জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাট, এ/পি- জনতা হাউজিং, রোড নং-০৪, বাসা নং-০২, মিরপুর-২, থানা- মিরপুর মডেল, ডিএমপি, ঢাকা।

২। আফ্রিদি রহমান @ নিটু (২৭), পিতা- ইকতিয়ার উদ্দিন, মাতা- সেলিনা আক্তার, সাং- আলিআকবর ডেইল, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সসবাজার, এ/পি- হক সোসাইটি, পূর্ব বাসাবো, থানা- মুগদা, ডিএমপি, ঢাকা।

৩। আবু শাহাদাৎ @ তুষার (২৭), পিতা- মোখলেছ উদ্দিন, মাতা- মেহেরুননেছা, সাং- কানসাট কলাবাড়ী, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ, এ/পি- আগারগাঁও তাতলা বাসস্ট্যান্ড (ভুলুবাড়ী গলি), থানা- শেরে বাংলানগর, ডিএমপি, ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ করিলে, তারা আর্থিক লেনদেন এর মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করেছে। আটকৃত ১। মোঃ রাজু আহম্মেদ মূল পরীক্ষার্থী আসামী শাকিল মিয়ার পরিবর্তে লিখিত পরীক্ষায় ৮০,০০০/- (আশি হাজার) টাকার বিনিময় ২। আফ্রিদি রহমান @ নিটু মূল পরীক্ষার্থী আসামী শাকিল আহম্মেদ এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ৬০,০০০/- (ষাট হাজার) টাকার বিনিময় ও ৩। আবু শাহাদাৎ @ তুষার মূল পরীক্ষার্থী আসামী মোঃ বাদল ইসলাম এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার বিনিময় প্রক্সি দিতে এসেছিল।

উক্ত ঘটনায় আসামী গ্রেফতার সংক্রান্তে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com