1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পিটুনি দিয়ে বোয়ালখালীতে ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

পিটুনি দিয়ে বোয়ালখালীতে ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনতাই

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : বোয়ালখালীতে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটুনি দিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সারোয়াতলী কঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল হোসেন। তিনি পশ্চিম সারোয়াতলী আবুল কালাম কন্ট্রাক্টর বাড়ীর রেজাউল ইসলামের ছেলে। উপজেলার দাশের দিঘির পাড়ে তার ‘নূর টেলিকম এন্ড মোবাইল সার্ভিসং’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে।

নুরুল হোসেন বলেন, শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়ি উদ্দেশ্যে রওনা দিই। রাত ১০টার দিকে সারোয়াতলী কঞ্জুরী গ্রামের কানুর দিঘি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল নিয়ে মাটিতে পড়ে ডান পায়ে আঘাত পাই। এসময় অটোরিকশা থেকে ৫-৬ জন মুখোশধারী লোক বের হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। তারা আমার সাথে থাকা একটি এন্ড্রয়েড সেটসহ ৪টি মোবাইল ফোন এবং ব্যবসার প্রায় ২ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com