নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের চৌধুরী পাড়া ৫ নং ওয়াডের মোঃ আতারুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির বাড়িতে পালিত কয়েকটি হাঁস ধরে জবাই করে খেয়ে ফেলে প্রতিবেশী পক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউনিয়ন সদস্য মোঃ আবুল কালামকে (হুদুম) বিষয়টি অবগত করে বিচার চান। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় ইউপি সদস্য আবুল কালাম বিষয়টি সমাধান না করে উল্টো প্রতিপক্ষকে উস্কানি দিয়ে থাকেন।যার পরিপ্রেক্ষিতে ঘটনার সাতদিন পর ০৭ আগস্ট শুক্রবার আনুমানিক রাত ১০ টার সময় অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ভুক্তভোগী পরিবারের মোঃ আতারুল রহমান (৬০) মোঃ সাকিব ইসলাম (৩০) মোছাঃস্নৃতি আকতার (২৫) মোঃরাকিব হোসেন সহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলায় মোঃনুরুজ্জামান (৫০) মোঃআলি হোসেন ( ৩৫) মোঃআতিয়ার (২৮) মোঃমোরসালিন(২৬) মোঃআমিন( ২৪) মোছা: আলেয়া( ৫০) মোছাঃজহুরা(৩৫) সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন অংশ নেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত সন্ত্রাসী হামলার উস্কানীদাতা ইউপি সদস্য মোঃ আবুল কালাম বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর।তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় কয়েকটি মামলা চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা