১৭ জানুয়ারি বিকাল ২ঘঠিকার সময় পালংখালী রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলীতে অবস্থিত রেইন ওয়াটার রিজার্ভার (বৃষ্টি পানি সংরক্ষণাগার) পরিদর্শন কালে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, স্থানীয় এবং আপনাদের হোষ্ট কমিনিউটি যাতে পানির লাইন তৈরি হচ্ছে এবং আরো দেখলেন যে ওয়াটার রিজার্ভারের কারণে যে পানির স্বল্পতা টা পর্যাপ্ত করা হয়েছে এবং পানি সব সময় পাওয়ার সুযোগটা থাকে। একারণেই ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, যারা স্থানীয় জনগণ সাধারণ আছে তাদের এই চিন্তা গুলো এডযাষ্ট করা আছে এবং সমস্যা হবার সুযোগ না থাকে।
সীমান্ত নিয়ে তিনি বলেন,বাংলাদেশের নিরাপত্তার প্রহরীরা, যদি সদা সতর্ক থাকে কেউ বাংলাদেশের সীমান্ত লংঘন করতে পারবে না।
এছাড়াও তিনি আরো বলেন,আপনারাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে এইটাই জানাতে চাই- জাতীয় ঐক্য এবং বাংলাদেশের জনগণের ঐক্য গুরুত্বপূর্ণ প্রতিফল আগামী ঘটবে ১২ তারিখে গণভোটে "হ্যাঁ" ভোট দেওয়ার মধ্যে দিয়ে। বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নের জন্য, হ্যাঁ ভোট দিয়ে সবাই স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, বিদেশি আগ্রাসন কে প্রতিহত করার পক্ষে একত্রিত হোক। আপনাদের যে আশঙ্কা,এই আশঙ্কা দূর হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা