নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে এবং মামলাটি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ শে সেপ্টেম্বর সোমবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন নিজে, তার পরিবারের সদস্যরা, পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সদস্য সচিব মো. বদিরুল আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাতেই একজন সম্মানিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধার স্ত্রী জানান, “আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৫৪ বছর আগে ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন। অথচ আজ তিনি ৭৫ বছর বয়সী অসুস্থ ও চলাফেরায় অক্ষম একজন মানুষ। আমাদের কোন ছেলে সন্তান নেই। এই দুর্বলতার সুযোগে আমার স্বামীর চাচাত ভাইয়ের ছেলে, বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর ওই ব্যক্তি তাদের ৪৩ বছর ধরে ভোগদখলকৃত ৫ শতাংশ কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে লাগানো গাছ কেটে নিয়ে বিক্রি করে দেয়। পরে ১১ সেপ্টেম্বর থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। উল্টো অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগ করা হয়, এরপর ১৫ সেপ্টেম্বর স্থানীয় এক সন্ত্রাসী সাইদুল হক টুনু, তাদের হয়রানি করতে ও মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি করতে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে নরসিংদী কোর্টে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজি মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ও তার পরিবার মামলা প্রত্যাহারসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা