1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটুয়াখালী সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা, মনির খান আর নেই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৫ আগস্টে নীরব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ : এই নীরবতার দায় কার? ময়মনসিংহে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ১১দলীয় জোটের গণমিছিল ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত দিনাজপুর বিরল সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন, ইস্কফ ও যৌন উত্তেজক সিরাপ আটক দিনাজপুর (৪২ বিজিবি) এর পরিসীমা সংলগ্ন গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্ন সংস্কারকরণ “আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের আসামিদের দ্রুত গ্রেফতার এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিচার দাবিতে আইজিপি ও পুলিশ সুপার বরাবর আবেদন।” নাইক্ষ্যংছড়িতে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেলেন চোরাকারবারিরা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বান্দরবান জেলা প্রশাসকের নিকট ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

পটুয়াখালী সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা, মনির খান আর নেই

reporter মোহাম্মাদ কবির,পটুয়াখালী
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মনির (মনির খান) মারা গেছেন। বুধবার ৫ আগস্ট বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাবন্দি থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। টানা প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।
মনির খান পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৫ সালে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল এবং দীর্ঘ সময় কারাভোগের পর সম্প্রতি তিনি জামিন লাভ করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীনই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, তার মরদেহ পটুয়াখালী উপজেলার মাঠে ৬ আগস্ট ২০২৬ সকাল ১০ ঘটিকার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে , এবং নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com