পটুয়াখালীতে মাদক মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নং-৫৩৯/২০১৫-এর (পটুয়াখালী থানা) আসামি মো. হোসেন হাওলাদার। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারনির ৭(ক) ধারায় আদালত তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গ্রেপ্তার হোসেন হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী (দিঘিরপাড়) এলাকার মো. নুরু হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পটুয়াখালী থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি টেংরাখালী (দিঘিরপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা