গাইবান্ধার পলাশবাড়ি ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকাল ৫ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় খাসকেল এর সঞ্চালনায় জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. কাজল বরন দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ জগন্নাথ চন্দ্র পাল, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, ইসকন পটুয়াখালীর সাধারন সম্পাদক শ্রী আহ্লাদ, সদর উপজেলা শাখা ঐক্য পরিষদের সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, সদস্য নুপুর রানী, জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব শুভ্রত শীল।
মানববন্ধনের পরে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হিন্দু সম্প্রদায়ের শত শতজন অংশগ্রহন করেন। বক্তারা, গাইবান্ধার পলাশবাড়ি ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাকে আইনের আওতায় এনে ন্যায় বিচার দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা