সরকার কর্তৃক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর সারাদেশের ন্যায় পটুয়াখালীতে বৃক্ষ রোপন উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১৩ জুন) বিকাল সাড় ৩ টায় ঝাউতলা এলাকাস্থ পুকুর পাড়ে চাপালিশ, জারুল ও কদম চারা লাগিয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও জেলা বনকর্মকর্তা ড.মোহাম্মদ জাহিদুর রহমান মিয়া।
জেলা প্রশাসন ও উপকূলীয় বনবিভাগের আয়োজনে বৃক্ষ রোপন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. মাসুদ উল আলম, রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত, জেলা ছাত্র দলের সভাপতি শামীম চৌধুরী।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সরকারের মহৎ কর্মযজ্ঞ সফল বাস্তবায়নের জন্য সবাই এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা