পঞ্চগড়ের সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়নের বেংহারী পাড়া গ্রামে গত ২০২৫ সালের ৪ জুন ভুট্রা ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃস্ট হয়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়।
মৃত ৩ শ্রমিকের পরিবারের পাশে দাড়িয়েছে পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক আজাহারুল ইসলাম টয়েল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়া গ্রামে বিদুৎস্পৃস্টে নিহত মোঃ রব্বানী ও শাহীন ইসলামের পরিবারের হাতে নগদ অর্থ তুলেদেন, ৮নং ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম টয়েল।
মৃত রব্বানীর স্ত্রী খায়রুন আক্তারসহ ৪ কন্যা সন্তান রয়েছে। শাহিন ইসলামের পরিবারে স্ত্রী ইয়াসমিন আক্তার, ১ মেয়ে ও ৩ ছেলে রয়েছে।নিহতের পরিবারেরা জানান, গত একবছর আগে তাদের স্বামী ভুট্রা ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মারা যায়। তখন
থেকে টয়েল ভাই আমাদেরকে আর্থিক সহয়োগিতা করছে। ছেলে ও মেয়েদের লেখা পড়া করছে। সরকার ও সমাজের দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার ২টি।
আর বিএনপির নেতা আজাহারুল ইসলাম টয়েল জানান,২০২৫ সালের ৪ জুন বিদ্যুৎস্পৃস্টে হয়ে মারা যায় ৩ জন। আমার ব্যক্তিগত উদ্যেগে নিহত পরিবারের পাশে শুরু থেকে এ যাবত তাদের পাশে আছি। পাশাপাশি নিহত ৩ টি পরিবারের পাশে দাড়ানোর জন্য সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা