1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পঞ্চগড়ে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

পঞ্চগড়ে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ মে, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ

শাহজাহান আলী বাদল পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ১২ থেকে ১৪ মে তিন দিনব্যাপি সেবা কার্যক্রম পরিচালনা উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার ( ১২ মে) দুপুরে উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন প্রমুখ। সভায় একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের সরকারি বিভিন্ন সহায়তার বিষয়ে জনসাধারণকে সচেতন করা সহ সরকারি সুযোগ সুবিধা গ্রহণের জন্য সকলকে আহবান জানানো হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সগ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com