নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা পশ্চিমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৩৩০-০৮০০ ঘটিকা পর্যন্ত স্থানীয় সূত্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল আর্মি ক্যাম্পের একটি বিশেষদল অভিযানের লক্ষ্য ছিল দুইজন চিহ্নিত সন্ত্রাসী সিকদার লেমন (৩০) ও সিকদার রিয়াজ (২৫),আপন দুই ভাই তাদের নিজ বসতবাড়িতে অবৈধ অস্ত্র মজুদের অভিযোগে অভিযুক্ত ছিল।
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সংবাদ পেয়ে ছোট ভাই সিকদার রিয়াজ এলাকা থেকে পালিয়ে যায়। তবে বড় ভাই সিকদার লেমনকে তার নিজ বাড়ি থেকে আটক করে।পরবর্তীতে তল্লাশি চালিয়ে নিম্নোক্ত সামগ্রী উদ্ধার করা হয়- ১•একটি পিস্তল,২• একটি পিস্তলের ম্যাগাজিন,৩•একটি গুলি,৪•পাঁচটি কুড়াল ও চাপাতি,৫•একটি বোতল আমদানিকৃত মদ,৬•তিনটি পাসপোর্ট জব্দ করে।
অপরাধী ব্যক্তির পরিচয় নাম: সিকদার লেমন,বয়স: ৩২ বছর
পিতার নাম: মোহাম্মদ আলী শিকদার,গ্রাম: ইতনা,পোস্ট ইতনা থানা: লোহাগড়া,জেলা: নড়াইল
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা