শেরপুরের নালিতাবাড়ী উপজেলা-তে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার কলসপাড়া ইউনিয়নের বালুঘাটা এলাকার ওয়াজেদ আলীর ছেলে উসমান গণি (৩৮) এবং পূর্ব ঘোনাপাড়া এলাকার কমল হোসেনের ছেলে মো. দুলাল (৩৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা কলসপাড়া ইউনিয়নের বালুঘাটা পেচাঁরবন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয় তাদের।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উসমান গণিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং মো. দুলালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা