শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমের সম্পর্ক পরিবারের কাছে প্রকাশ হয়ে যাওয়াকে কেন্দ্র করে মনতাজুর রহমান দীপা (১৬) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষপানের পর গুরুতর অসুস্থ অবস্থায় প্রেমিক তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিল্লাপাড়া গ্রামের এক সন্তানের জনক সুজন (২৬)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে দীপার প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার তাদের সম্পর্কের বিষয়টি দীপার পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর বিষয়টি নিয়ে পরিবারে উত্তেজনা সৃষ্টি হয় এবং দীপাকে শাসন করা হয়।
মঙ্গলবার দুপুরে পরিবারের অগোচরে দীপা কদমতলী বাজার থেকে একটি কীটনাশক কিনে আনেন। পরে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নির্জন স্থানে গিয়ে তিনি ওই বিষ পান করেন বলে স্থানীয়রা জানান।
বিষপানের পর অসুস্থ অবস্থায় অটোরিকশাযোগে প্রেমিক সুজনের বাড়িতে পৌঁছান দীপা। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে সুজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা