1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবীর উদ্যোগে অসহায় শীতার্তদের কম্বল বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার প্রধান আসামি গ্রেফতার হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল

নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবীর উদ্যোগে অসহায় শীতার্তদের কম্বল বিতরণ

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ

আপনার শীত নিবারণে আমরা আছি পাশে’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন ব্যক্তির অনুদানে সংগৃহীত কম্বল দিয়ে ৭ জানুয়ারি বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয় সংগঠনটি।

সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন-এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাধারণ সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ এবং সাংবাদিক জায়েদ মাহমুদ রিজন।

সভাপতি সারোয়ার হোসাইন বলেন, অসহায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো শীত মৌসুমজুড়েই পর্যায়ক্রমে এই কার্যক্রম চলমান থাকবে। কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ বলেন, আলোকবিন্দু সবসময় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করে। প্রকৃত শীতার্তদের শনাক্ত করে তাদের কাছে সামান্য হলেও উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

সাধারণ সম্পাদক শাহিন আলম জানান, বিভিন্ন ব্যক্তির আর্থিক সহযোগিতায় আমরা কম্বল বিতরণের এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছি। যারা পাশে দাঁড়িয়েছেন—সবার প্রতি কৃতজ্ঞতা।

কনকনে শীতে উষ্ণ ভালোবাসার উপহার হিসেবে কম্বল পেয়ে উপকারভোগীরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আছিয়া বেগম (৭০) বলেন, আল্লাহ এই সংগঠনের পুলাপানরে মেলা বছর বাঁচাইয়া রাখুক। এই শীতে কত কষ্ট করতাছিলাম। সরকার থাইকা কিছু না পাইলেও যারা কম্বল দিলো, তাগো লাইগা দোয়া করি। হুসেন আলী (৬৮) বলেন, শীতের মধ্যে একটা কম্বল পাইয়া ভালাই অইলো। যারা দিলো, তাগো জন্য দোয়া করাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com