1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নান্দাইলে নাসের খান চৌধুরীর দিকনির্দেশনায় ধানের শীষের পক্ষে বিশাল বড় র‌্যালি ও সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

নান্দাইলে নাসের খান চৌধুরীর দিকনির্দেশনায় ধানের শীষের পক্ষে বিশাল বড় র‌্যালি ও সমাবেশ

reporter বোরহান জেনিফ, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ২:২২ অপরাহ্ণ

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব নাসের খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারণার অংশ হিসেবে নান্দাইলে ধানের শীষের পক্ষে এক বিশাল বড় র‌্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে অনুষ্ঠিত এই র‌্যালি ও সমাবেশে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে নান্দাইল শহর জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত এই উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা যেন নীল আকাশের নিচে গণতন্ত্রের দাবিতে এক ঐক্যবদ্ধ মঞ্চে পরিণত হয়।
র‌্যালিটি মাজার বাসস্ট্যান্ড আনোয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে কানুরামপুর পশ্চিম বাসস্ট্যান্ডে এক বিশাল জনসমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,
দেশে আজ গণতন্ত্র বিপর্যস্ত, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দুঃসময় থেকে দেশকে মুক্ত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে।”
তারা আরও বলেন,
বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের সম্মুখযোদ্ধা সংগঠন। জনগণের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এই সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com