বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আঃ ছত্তার খানের কন্যা ডাঃ সাবিকুন নাহার ফাতেমা (সুচি খাঁন) এর সঙ্গে মোস্তাফিজুর রহমান ইমন এর সাথে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। গত রবিবার ৫ জুলাই মুলাদী বন্দর বড় মসজিদে আনুষ্ঠানিকভাবে এ বিবাহ সম্পন্ন হয়। এতে আঃ ছত্তার খানের পারিবারিক আত্মীয়স্বজন, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায় সূচি খানের বর মোস্তাফিজুর রহমান ইমন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় কর্মরত আছেন। ইমন-সূচির শুভ বিবাহ সম্পন্ন হওয়ায় দেশ-বিদেশের শুভাকাঙ্খীরা তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা ইমন-সূচির সুখী দাম্পত্য কামনা করছেন।
মুলাদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম জানান, বিবাহ অনুষ্ঠানটি ধীরে ধীরে সামাজিক সমাবেশে পরিণত হয়েছিল। আনন্দ, উৎসবমুখর পরিবেশে সবাই বর ও কনেকে সাদরে গ্রহণ করে নিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষ ইমন-সূচিকে দোয়া করার জন্য উপস্থিত হয়েছেন। বিবাহ অনুষ্ঠানে উন্মুক্ত চা-কফি ও পান বিতরণের দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো। মুলাদীতে এ রকম আনন্দমুখর বিয়ের অনুষ্ঠান বিরল বলে জানিয়েছেন এলাকাবসী।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা