চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদের সঞ্চালনায় জাতীয় কবির সংগ্রামী জীবনের উপর আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ ও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।
এসময় জামাতে ইসলামির উপজলা আমীর ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাপনি দিনে জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা